ইমিউনিউটি বাড়ান আসন-প্রাণায়ামে।
ইমিউনিউটি বাড়ান আসন-প্রাণায়ামে। করোনা আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। মাস্ক পরা ও ঘড়ি ধরে হাত ধোওয়ার হিড়িক চলছে। আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস। সমস্যার এখানেই শেষ নয়। ঋতু বদলের সময় চলছে। সর্দি, জ্বর, ঠান্ডা লেগে হাঁচি, কাশি- প্রতিবারের মতো শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকের শরীরে একটা না একটা অসুবিধা হয়েই থাকে। এটা কিন্তু নির্দিষ্ট বয়সের সমস্যা নয়। শিশু থেকে বৃদ্ধ, কাবু হচ্ছে সকলেই। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। করোনার ক্ষেএেও একথা প্রমাণিত। যাঁদের ইমিউনিটি বেশি, তাঁদের এই রোগ সেভাবে কাবু রতে পারছে না। স্বাভাবিকভাবেই সবাই চাইছেন নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। বদল এসেছে খাদ্যতালিকায়। ইমিউনিটি বাড়াতে সহায়ক সব্জি, ফল, জল তো রয়েছেই। কিন্তু আরও কিছু করা জরুরি। দু'নাক ভরে নিঃশ্বাস-প্রশ্বাস:- ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক কী, সেটা বোঝা দরকার। আমাদের শরীরে বাইরে থেকে ঢুকে পড়া ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়াকে থাবা বসাতে দেয় না শ্বেত রক্তকণিকা। এটিই আসলে দেহের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। বিষয়টি রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত। সোজা...